দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া স্থগিত করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i59030-দক্ষিণ_কোরিয়ার_সঙ্গে_যৌথ_সামরিক_মহড়া_স্থগিত_করল_আমেরিকা
মার্কিন সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকের দু’দিন পর একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা এ ঘোষণা দিয়েছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জুন ১৫, ২০১৮ ১৬:০৭ Asia/Dhaka
  • আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার দৃশ্য (ফাইল ছবি)
    আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার দৃশ্য (ফাইল ছবি)

মার্কিন সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকের দু’দিন পর একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা এ ঘোষণা দিয়েছেন।

ওই বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বার্থে তার দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘অত্যন্ত উসকানিমুলক ও ব্যয়বহুল’ মহড়া বন্ধ করতে যাচ্ছে।

সম্প্রতি সিঙ্গাপুরে বৈঠক করেন কিম জং-উন ও ডোনাল্ড ট্রাম্প

এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, “কোরীয় উপদ্বীপে বড় ধরনের সামরিক মহড়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।” কোরীয় উপদ্বীপে আমেরিকার নেতৃত্বে এতদিন ধরে যে যৌথ সামরিক মহড়া চলে আসছিল তাকে উত্তর কোরিয়ার ওপর হামলা চালানোর প্রস্তুতি বলে ঘোষণা করে আসছিল পিয়ংইয়ং।

কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে নিজের পরমাণু অস্ত্র ধ্বংস করতে সম্মত হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এর বিপরীতে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে ওই সামরিক মহড়া স্থগিত করল ওয়াশিংটন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫