আমেরিকাকে আড়াল করে জাতিসংঘের প্রতিবেদন: ইরান ও রাশিয়ার নিন্দা
https://parstoday.ir/bn/news/world-i59657-আমেরিকাকে_আড়াল_করে_জাতিসংঘের_প্রতিবেদন_ইরান_ও_রাশিয়ার_নিন্দা
জাতিসংঘ মহাসচিবের সর্বশেষ প্রতিবেদনে আমেরিকাকে পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী দেশ হিসেবে উল্লেখ না করায় কড়া সমালোচনা করেছে ইরান ও রাশিয়া।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৮, ২০১৮ ১১:৪৪ Asia/Dhaka
  • আমেরিকাকে আড়াল করে জাতিসংঘের প্রতিবেদন: ইরান ও রাশিয়ার নিন্দা

জাতিসংঘ মহাসচিবের সর্বশেষ প্রতিবেদনে আমেরিকাকে পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী দেশ হিসেবে উল্লেখ না করায় কড়া সমালোচনা করেছে ইরান ও রাশিয়া।

২০১৫ সালে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতায় সই করেছিল ইরান। কিন্তু গত মাসের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। এরপর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যে প্রতিবেদন প্রকাশ করেন তাতে আমেরিকা দায়ী  না করে প্রতিবেদনে অপ্রাসঙ্গিক ইস্যু টেনে আনা হয়েছে।   

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে রাজনৈতিক বিষয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রোজমারি এ ডিকার্লো বলেছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পরমাণু সমঝোতার সর্বশেষ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি এও বলেন যে, জাতিসংঘের প্রধান তেহরানের ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনীকে ইরান অস্ত্র সরবরাহ করছে বলে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর কথিত উদ্বেগের প্রতি সতর্কভাবে দৃষ্টি দেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খোশরু

এদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খোশরু জাতিসংঘের প্রতিবেদনকে একপেশে হিসেবে আখ্যায়িত করে বলেছেন, "কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে উত্থাপিত 'ভিত্তিহীন এবং অসার' দাবিগুলোর প্রতি মনোযোগী হওয়া জাতিসংঘ মহাসচিবের উচিত নয়।"

এদিকে, পরমাণু সমঝোতা বিষয়ে আমেরিকার অন্যায় আচরণ আড়াল করে প্রকাশিত জাতিসংঘ মহাসচিবের সর্বশেষ প্রতিবেদনে বিস্ময় প্রকাশ করেছে রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে তেহরানের ওপর একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপ করা জাতিসংঘের ২২৩১ নম্বার প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন।#

পার্সটুডে/বাবুল আখতার/২৮