ম্যাকরনকে ইইউ ছাড়তে বলেছেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i59707-ম্যাকরনকে_ইইউ_ছাড়তে_বলেছেন_ট্রাম্প
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ছাড়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিড্টে ট্রাম্প ইইউ ছাড়ার বিনিময়ে ফরাসি প্রেসিডেন্টকে বেশি বাণিজ্যিক সুবিধা দেয়ার কথা বলেছেন।   
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ৩০, ২০১৮ ০৯:২৬ Asia/Dhaka
  • ট্রাম্প ও ম্যাকরন
    ট্রাম্প ও ম্যাকরন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ছাড়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিড্টে ট্রাম্প ইইউ ছাড়ার বিনিময়ে ফরাসি প্রেসিডেন্টকে বেশি বাণিজ্যিক সুবিধা দেয়ার কথা বলেছেন।   

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত এপ্রিল মাসের শেষ দিকে হোয়াইট হাউজে ম্যাকরনের সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনা করার সময় ট্রাম্প এ প্রস্তাব দেন।

আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ফরাসি প্রেসিডেন্টকে বলেন, “আপনি কেন ইইউ ছাড়ছেন না?” ইইউ কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ প্রতিবেদন করেছে। ট্রাম্প বলেন, যদি ফরাসি প্রেসিডেন্ট ইইউ ছাড়েন তাহলে তিনি প্যারিসকে বেশি সুবিধা দিয়ে বাণিজ্য চুক্তি করবেন।

ওয়াশিংটন পোস্টের এ খবর অস্বীকার করে নি হোয়াইট হাউজ তবে এ বিষয়ে কোনো মন্তব্যও করে নি। অবশ্য, এটা পরিষ্কার নয় যে, ট্রাম্প নিতান্তই কৌতুক করে এ কথা বলেছিলেন নাকি ইউরোপীয় জোটকে দুর্বল করার জন্য তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০