‘পরমাণু সমঝোতা রক্ষার জন্য সবকিছু করবে রাশিয়া’
https://parstoday.ir/bn/news/world-i59851-পরমাণু_সমঝোতা_রক্ষার_জন্য_সবকিছু_করবে_রাশিয়া’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমণু সমঝোতা রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে তার দেশ। আমেরিকা এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর শুক্রবার ভিয়েনায় বাকি পাঁচ দেশের কর্মকর্তারা যখন বৈঠকে বসতে যচ্ছেন তখন ল্যাভরভ একথা বললেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০৫, ২০১৮ ১৮:৪২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ (বামে) ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ (বামে) ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমণু সমঝোতা রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে তার দেশ। আমেরিকা এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর শুক্রবার ভিয়েনায় বাকি পাঁচ দেশের কর্মকর্তারা যখন বৈঠকে বসতে যচ্ছেন তখন ল্যাভরভ একথা বললেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায় নি।

গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং তেহরানের ওপর সর্বোচ্চ পর্যায়ের কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন।

ট্রাম্পের এ ঘোষণার পর চীন-রশিয়াসহ ইউরোপের গুরুত্বপূর্ণ সব দেশ এর বিরোধিতা করছে। এসব দেশ বলছে, বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য পরমাণু সমঝোতা রক্ষা করা জরুরি। এসব দেশ পরমাণু সমঝোতা রক্ষার জন্য নানা প্রচেষ্টা চালাচ্ছে।#        

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫