ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না: রাশিয়ার আশাবাদ
-
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ইরান বেরিয়ে যাবে বলে তিনি মনে করেন না।
শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আমেরিকা ছাড়া বাকি পাঁচ জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের বৈঠকের পর ল্যাভরভ এ আশাবাদ ব্যক্ত করেন। ভিয়েনা বৈঠকে ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার উপায় নিয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরও তেহরান যাতে ওই সমঝোতার অর্থনৈতিক সুবিধাগুলো পেতে পারে সে লক্ষ্যে ইরান ও অবশিষ্ট পাঁচ দেশের বিশেষজ্ঞরা নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আমেরিকা ছাড়া পরমাণু সমঝোতার অবশিষ্ট পাঁচ দেশ ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের হুমকি-ধমকির তীব্র নিন্দা জানাচ্ছে। ল্যাভরভ বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানও এটি থেকে বেরিয়ে যেতে পারত। কিন্তু তেহরান তা করবে না বলে তিনি আশা প্রকাশ করেন। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭