মার্কিন চাপের মুখে ন্যাটোর এই অন্যায্য উদ্বেগ: ইরান
https://parstoday.ir/bn/news/world-i60019-মার্কিন_চাপের_মুখে_ন্যাটোর_এই_অন্যায্য_উদ্বেগ_ইরান
বেলজিয়ামের রাজধানী ব্রাসলেসে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের পক্ষ থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তাকে অন্যায্য এবং ভিত্তিহীন বলে নাকচ করেছে তেহরান।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৩, ২০১৮ ০৬:২৬ Asia/Dhaka
  • ন্যাটো সম্মেলনে শীর্ষ নেতাদের ফটো সেশন
    ন্যাটো সম্মেলনে শীর্ষ নেতাদের ফটো সেশন

বেলজিয়ামের রাজধানী ব্রাসলেসে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের পক্ষ থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তাকে অন্যায্য এবং ভিত্তিহীন বলে নাকচ করেছে তেহরান।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মার্কিন চাপের মুখে ন্যাটো জোট উদ্বেগ ও যৌথ ঘোষণা প্রকাশ করতে বাধ্য হয়েছে। ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তির জন্য তিনি ন্যাটোর বিরুদ্ধে নিন্দা জানান।  

বাহরাম কাসেমি

ন্যাটোর যৌথ বিবৃতি সম্পর্কে গতকাল (বৃহস্পতিবার) বাহরাম কাসেমি বলেন, “ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তির বিরুদ্ধে আমরা নিন্দা জানাই এবং একে প্রত্যাখ্যান করছি। ইরান সম্পর্কে যে যৌথ ঘোষণা প্রকাশ করা হয়েছে তা মার্কিন চাপের মুখেই করা হয়েছে বলে মনে করছি।”

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা (ফাইল ফটো)

বাহরাম কাসেমি বলেন, বিশ্বের অন্য সব স্বাধীন দেশের মতো নিজের প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার অধিকার ইরানের আছে এবং এটি কোনোভাবেই জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন নয়। এরপরও ন্যাটোর পক্ষ থেকে অপ্রয়োজনীয় যে উদ্বেগ প্রকাশ হয়েছে তাতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে না।

বাহরাম কাসেমি বলেন, ন্যাটো সম্মেলনের ঘটনাবলী ও বিতর্কগুলো বিশেষ করে মার্কিন আচরণ ও সদস্য দেশগুলোর ওপর আমেরিকার চাপকে ইরান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। তিনি বলেন, ন্যাটোর বেশিরভাগ ব্যয় আমেরিকার নিরাপত্তার জন্য করা হলেও দুঃখজনকভাবে সেই দেশটি জোটের সদস্যদের ওপর বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর ওপর তার নিজের মনোভাব চাপিয়ে দিতে চায়।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩