তাজিকিস্তান ও রাশিয়ার তালেবান-বিরোধী যৌথ মহড়া শুরু
https://parstoday.ir/bn/news/world-i60136-তাজিকিস্তান_ও_রাশিয়ার_তালেবান_বিরোধী_যৌথ_মহড়া_শুরু
আফগানিস্তানের তালেবান সন্ত্রাসীদেরকে মোকাবেলার প্রস্তুতি হিসেবে রাশিয়া ও তাজিকিস্তান যৌথভাবে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। তাজিক-আফগান সীমান্তে এ মহড়া চলবে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০১৮ ০৬:৫৩ Asia/Dhaka
  • তাজিক সেনা
    তাজিক সেনা

আফগানিস্তানের তালেবান সন্ত্রাসীদেরকে মোকাবেলার প্রস্তুতি হিসেবে রাশিয়া ও তাজিকিস্তান যৌথভাবে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। তাজিক-আফগান সীমান্তে এ মহড়া চলবে।  

তাজিকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে জানিয়েছে, মহড়ায় ১০ হাজারের বেশি সেনা অংশ নেবে। তাজিকিস্তানের গর্নো বাদাখশান স্বায়ত্বশাসিত এলাকায় মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তাজিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগান সীমান্ত থেকে তালেবান সন্ত্রাসীদের কল্পিত হামলা মোকাবেলার লক্ষ্য নিয়ে দু দেশের সেনারা এ মহড়া চালাবে।

তালেবান গেরিলা

এদিকে, রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, আগামী শুক্রবার থেকে শুরু হওয়া মহড়ায় রাশিয়ার ৪০০ সেনা ও ৮০টি সামরিক যান অংশ নেবে।  

২০১৪ সালে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকে রাশিয়া ও তাজিকিস্তান সামরিক সহযোগিতা জোরদার করেছে। ২০১৬ সালেও দেশ দুটি একই ধরনের মহড়া চালিয়েছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮