অবিলম্বে রুশ তরুণীকে মুক্তি দিন: পম্পেওকে ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i60238-অবিলম্বে_রুশ_তরুণীকে_মুক্তি_দিন_পম্পেওকে_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগ আটক একজন রুশ তরুণীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ওই নারীর বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘বানোয়াট’ বলে অভিহিত করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২২, ২০১৮ ০১:৩৬ Asia/Dhaka
  • সের্গেট ল্যাভরভ ও পম্পেও
    সের্গেট ল্যাভরভ ও পম্পেও

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগ আটক একজন রুশ তরুণীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ওই নারীর বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘বানোয়াট’ বলে অভিহিত করেন।

বিষয়টি নিয়ে কথা বলতে ল্যাভরভ শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’কে টেলিফোন করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই টেলিফোনালাপে গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ তরুণী মারিয়া বিউতিনার আটককে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেন ল্যাভরভ।

মারিয়া বিউতিনা

গত ১৬ জুলাই মার্কিন বিচার বিভাগ ২৯ বছর বয়সি রুশ তরুণী মারিয়া বিউতিনাকে আটক করে। ওই বিভাগ দাবি করেছে, মার্কিন নীতি নির্ধারণে যেসব বিভাগ প্রভাব রাখে মারিয়া বিউতিনা সেইসব বিভাগের লোকজনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে গুপ্তচরবৃত্তি করে আসছিলেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, আমেরিকায় রুশ-আতঙ্ক ছড়িয়ে দেয়ার লক্ষ্যে একটি বিশেষ মহলের চাপে ওই রুশ তরুণীকে আটক করা হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২