আমেরিকায় শিশু নির্যাতন বেড়েছে: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/world-i60333-আমেরিকায়_শিশু_নির্যাতন_বেড়েছে_রিপোর্ট
আমেরিকায় শিশু নির্যাতনের ঘটনা অনেক বেড়ে গেছে বলে ‘দ্যা ইন্ডিপেন্ডেন্ট বাজেট অফিস’ বা আইবিও এক রিপোর্টে জানিয়েছে। ছয় বছরের শিশু জাইমেয়ার পারকিন্স এবং তিন বছরের শিশু জাদেন জর্দান নিহত হওয়ার পর এ রিপোর্ট প্রকাশ করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০১৮ ১৬:১০ Asia/Dhaka
  • জাইমেয়ার পারকিন্স (বামে) ও জাদেন জর্দান
    জাইমেয়ার পারকিন্স (বামে) ও জাদেন জর্দান

আমেরিকায় শিশু নির্যাতনের ঘটনা অনেক বেড়ে গেছে বলে ‘দ্যা ইন্ডিপেন্ডেন্ট বাজেট অফিস’ বা আইবিও এক রিপোর্টে জানিয়েছে। ছয় বছরের শিশু জাইমেয়ার পারকিন্স এবং তিন বছরের শিশু জাদেন জর্দান নিহত হওয়ার পর এ রিপোর্ট প্রকাশ করা হলো।

আইবিও গতকাল (মঙ্গলবার) বলেছে, শিশু নির্যাতন ও ফ্যামিলি কোর্টে শুনানির ঘটনাও বেড়েছে। গত ২৬ সেপ্টেম্বর পারকিন্স মারা গেছে এবং জর্দান মারা গেছে ২০১৬ সালের ৪ ডিসেম্বর। দুটি ঘটনাতেই শিশু দুটি তাদের মায়েদের বয় ফ্রেন্ডের হাতে বর্বরতার শিকার হয়ে মারা যায়।

আমেরিকায় ২০১৬ সালে শিশু নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছিল ১৯ হাজার ৯৮০টি। অন্যদিকে, ২০১৭ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮১টিতে। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে শিশু নির্যাতনের হার বেড়েছে শতকরা ২০ ভাগ। তবে শিশু নির্যাতন বিষয়ক মামলার সংখ্যা বেড়েছে মাত্র শতকরা ৭ ভাগ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫