সিরিয়া থেকে ইরানকে কেউ বের করে দিতে পারে না: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i60465-সিরিয়া_থেকে_ইরানকে_কেউ_বের_করে_দিতে_পারে_না_রাশিয়া
ইসরাইলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরভ বলেছেন, “সিরিয়া থেকে ইরানকে চলে যাওয়ার ব্যাপারে আমরা তেহরানকে বাধ্য করতে পারি না।”
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ৩১, ২০১৮ ০৫:৫৫ Asia/Dhaka
  • ইসরাইলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টেোরভ
    ইসরাইলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টেোরভ

ইসরাইলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরভ বলেছেন, “সিরিয়া থেকে ইরানকে চলে যাওয়ার ব্যাপারে আমরা তেহরানকে বাধ্য করতে পারি না।”

ইহুদিবাদী ইসরাইলের চ্যানেল-১০ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে গতরাতে তিনি একথা বলেন। ভিকটোরভ বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়া থেকে ইরানকে বের করে দেয়ার বিষয়ে নিয়মিতভাবে যে দাবি করে আসছেন তা বাস্তবসম্মত নয়।

রুশ কূটনীতিক বলেন, ইরানি সামরিক উপদেষ্টারা সিরিয়ায় সন্ত্রাসবাদ নির্মূল করার ক্ষেত্রে যৌথ প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং এই কারণে বর্তমান অবস্থায় সিরিয়া থেকে বিদেশি সেনাদেরকে বহিষ্কার করার বিষয়ে ইসরাইলের দাবি অবাস্তব।

ভিক্টোরভ পরিষ্কার করে বলেন, সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিত সম্পূর্ণভাবে বৈধ এবং জাতিসংঘ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

দামেস্কের বিরুদ্ধে ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মস্কোর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, সব রকমের ইসরাইলি শক্তি ব্যবহারের বিরোধী মস্কো কিন্তু বিষয়টি ইসরাইলকে বোঝানো সম্ভব হয় নি।#

পার্সটুডে/এসআইবি/৩১