পাক আদালতের প্রশ্ন: সৌদিতে চাকরির জন্য জে. রাহিল অনুমতি নিয়েছেন?
https://parstoday.ir/bn/news/world-i60514-পাক_আদালতের_প্রশ্ন_সৌদিতে_চাকরির_জন্য_জে._রাহিল_অনুমতি_নিয়েছেন
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ এবং সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই’র সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুজা পাশা কীভাবে বিদেশে চাকরি করছেন সে বিষয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে সুপ্রিমকোর্ট।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০১, ২০১৮ ১৯:৫৪ Asia/Dhaka
  • জেনারেল রাহিল শরিফ (ডনে) ও লেফটেন্যান্ট জেনারেল সুজা পাশা
    জেনারেল রাহিল শরিফ (ডনে) ও লেফটেন্যান্ট জেনারেল সুজা পাশা

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ এবং সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই’র সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুজা পাশা কীভাবে বিদেশে চাকরি করছেন সে বিষয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে সুপ্রিমকোর্ট।  

প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি বেঞ্চ বুধবার জানতে চান- সাবেক এসব শীর্ষ পর্যয়ের কর্মকর্তা বিদেশে চাকরির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়েছেন কিনা।  

আদালত বলেছে, আইন অনুসারে বিদেশে চাকরির ক্ষেত্রে সাবেক সেনা কর্মকর্তাদের অনুমতি নেয়া বাধ্যমূলক। এছাড়া, চাকরি ছাড়ার দুই বছরের মধ্যে নতুন কোনো চাকরি গ্রহণ করা নিষিদ্ধ। পাশাপাশি প্রতিরক্ষা সচিব আদালতকে জনিয়েছেন যে,পাকিস্তান সামরিক দ্বৈতনাগরিকত্বের অস্তিস্ত্ব নেই। তবে সেনা কর্মকর্তাদের কয়েকজনের স্ত্রীর দ্তৈ নাগরিকত্ব রয়েছে।

জেনারেল রাহিল শরীফ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং তিনি কথিত মুসলিম জোটের নেতৃত্ব দিচ্ছেন। তবে তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছে কিনা সেটাই এখন দেখার বিষয়।#

পার্সটুডে/এসআইবি/১