শিকাগো: কয়েক ঘণ্টার মধ্যে ৪৪ জন গুলিবিদ্ধ; ৫ নিহত
https://parstoday.ir/bn/news/world-i60647-শিকাগো_কয়েক_ঘণ্টার_মধ্যে_৪৪_জন_গুলিবিদ্ধ_৫_নিহত
আমেরিকার শিকাগো অঙ্গরাজ্যে গতকাল (রোববার) ১৪ ঘণ্টার মধ্যে বন্দুক সহিংসতায় অন্তত ৪৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে পাঁচজন মারা গেছে। আমেরিকার দীর্ঘদিনের বন্দুক সহিংসতার ইতিহাসে এটি ছিল অন্যতম জীবনঘাতী দিন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৮ ১৭:৪২ Asia/Dhaka
  • গোলাগুলির পর শিকাগোর একটি স্থানে পুলিশের পরিদর্শন
    গোলাগুলির পর শিকাগোর একটি স্থানে পুলিশের পরিদর্শন

আমেরিকার শিকাগো অঙ্গরাজ্যে গতকাল (রোববার) ১৪ ঘণ্টার মধ্যে বন্দুক সহিংসতায় অন্তত ৪৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে পাঁচজন মারা গেছে। আমেরিকার দীর্ঘদিনের বন্দুক সহিংসতার ইতিহাসে এটি ছিল অন্যতম জীবনঘাতী দিন।

মার্কিন সরকারি কর্মকর্তারা বলেছেন, মধ্যরাত থেকে দুপুর ২টার মধ্যে এসব গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তিন ঘণ্টার মধ্যে ১০টি গোলাগুলির ঘটনা ঘটেছে এবং তাতে ৩০ জন আহত ও দুজন নিহত হয়। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর; ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

রোববার বিকেলে ব্যুরো অব পেট্রোল চিফ ফ্রেড ওয়ালার বলেন, শিকাগো একটি সহিংস রাতের সাক্ষী হলো। এর মধ্যে কোনো কোনোটি টার্গেট কিলিংয়ের ঘটনা ছিল। গোলাগুলিতে যেসব ব্যক্তি হতাহত হয়েছে তার মধ্যে ১১ বছরের শিশু থেকে ৬২ বছরের বৃদ্ধ পর্যন্ত রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৬