২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান
-
শপথ নিচ্ছেন ইমরান খান
পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের সভাপতি ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ (শনিবার) প্রেসিডেন্ট মামনুন হোসেইন তার প্রাসাদে শপথ অনুষ্ঠান পরিচারনা করেন। পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়।
এর আগে, গতকাল পাকিস্তানের জাতীয় সংসদে ১৭৬ ভোটে ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগ-এন’র নেতা শাহবাজ শরীফের চেয়ে ৮০ ভোট বেশি পেয়েছিলেন তিনি।
ইমরান খানের শপথ অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক নেতারা উপস্থিত ছিলেন। সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে পাকিস্তান নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।
এছাড়া, ভারতের সাবেক ক্রিকেটার নভোজোত সিং সিধু, পাকিস্তানের সাবেক অধিনায়ক ও গ্রেট ফার্স্টবোলার ওয়াসিম আকরাম এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী চৌধুরী সারোয়ারসহ বহু গণম্যান ব্যক্তি উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমরান খানের স্ত্রী বুশরা মানেকা এবং সংসদ স্পিকার আসাদ কায়সার।#
পার্সটুডে/এসআইবি/১৮