ইউরোপকে রাশিয়ার সঙ্গে যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়তে হবে: ম্যাকরন
https://parstoday.ir/bn/news/world-i63928-ইউরোপকে_রাশিয়ার_সঙ্গে_যৌথ_নিরাপত্তা_ব্যবস্থা_গড়তে_হবে_ম্যাকরন
আবারো ইউরোপের জন্য স্বতন্ত্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে রাশিয়ার সঙ্গে যৌথভাবে একটি স্বতন্ত্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথা চিন্তা করতে হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ৩১, ২০১৮ ০৬:২২ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট ম্যাকরন
    যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট ম্যাকরন

আবারো ইউরোপের জন্য স্বতন্ত্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে রাশিয়ার সঙ্গে যৌথভাবে একটি স্বতন্ত্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথা চিন্তা করতে হবে।

প্রেসিডেন্ট ম্যাকরন প্যারিস সফররত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বা জানান। তিনি বলেন, ইউরোপের স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য রাশিয়া ও তুরস্কের মতো কাছের দেশগুলোর সঙ্গে আমরা কৌশলগত সম্পর্ক গড়ে তুলে পারি।

এর আগে গত সোমবার ফরাসি প্রেসিডেন্ট বিভিন্ন দেশে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূতদের সমাবেশে বলেছিলেন, নিজের নিরাপত্তার জন্য আমেরিকার ওপর নির্ভর করা ইউরোপের উচিত হবে না।  তিনি বলেন, আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব আমাদেরকেই নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনের একটি ঘনিষ্ঠ মুহূর্তে দুই প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর থেকে ইউরোপের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপড়েন শুরু হয় এবং দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। প্যারিস জলবায়ু চুক্তি ও ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়ার পাশাপাশি ন্যাটো জোটের বাজেট ও ইউরোপীয় পণ্যে আমেরিকার পক্ষ থেকে শুল্ক বৃদ্ধির ঘটনায় দু’পক্ষের মধ্যে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১