রুশ অস্ত্র কারখানায় বিস্ফোরণ: ৩ নিহত, নিখোঁজ ৩
https://parstoday.ir/bn/news/world-i63938-রুশ_অস্ত্র_কারখানায়_বিস্ফোরণ_৩_নিহত_নিখোঁজ_৩
রাশিয়ার একটি অস্ত্র কারখানায় আজ(শুক্রবার) বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছে। বিস্ফোরণের পর রুশ প্রতিরক্ষা দফতরের আওতাধীন কারখানায় মারাত্মক অগ্নিকাণ্ড দেখা দিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ৩১, ২০১৮ ১২:০৯ Asia/Dhaka
  • রুশ অস্ত্র কারখানায় বিস্ফোরণ: ৩ নিহত, নিখোঁজ ৩

রাশিয়ার একটি অস্ত্র কারখানায় আজ(শুক্রবার) বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছে। বিস্ফোরণের পর রুশ প্রতিরক্ষা দফতরের আওতাধীন কারখানায় মারাত্মক অগ্নিকাণ্ড দেখা দিয়েছে।

মধ্য রাশিয়ার নিজনি নোভগোরোদ অঞ্চলে অবস্থিত কারখানায় বিস্ফোরণের পরই প্রায় ১০০ বর্গ মিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। রুশ সংবাদ সংস্থা স্পুতনিক জানিয়েছে, জারজিস্ক শহরে অবস্থিত কারাখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩ ব্যক্তি নিখোঁজ রয়েছে। এ ছাড়া, দুই ব্যক্তি আহত হয়েছে। দমকল বাহিনী আগুন নেভানোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৩১