ট্রাম্পের আরব-ন্যাটো গঠনের প্রচেষ্টা ব্যর্থ হবে: মার্কিন বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/world-i64655-ট্রাম্পের_আরব_ন্যাটো_গঠনের_প্রচেষ্টা_ব্যর্থ_হবে_মার্কিন_বিশ্লেষক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে কথিত ‘আরব-ন্যাটো’ জোট গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন তা ব্যর্থ হবে। আমেরিকার বোস্টন-ভিত্তিক লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড্যানিয়েল পাট্রিক ওয়েলচ ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১৪:১৪ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান (বামে) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান (বামে) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে কথিত ‘আরব-ন্যাটো’ জোট গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন তা ব্যর্থ হবে। আমেরিকার বোস্টন-ভিত্তিক লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড্যানিয়েল পাট্রিক ওয়েলচ ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।

তিনি বলেন, ইরান ইস্যুতে ইউরোপের দেশগুলো থেকে একঘরে হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি আরব দেশকে নিয়ে তেহরানের বিরুদ্ধে এ জোট গঠনের প্রচেষ্টা জোরদার করেছেন।

আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বক্তব্য দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

ন্যাটোর মতো একটি আঞ্চলিক জোট গঠনের লক্ষ্য নিয়ে গতকাল (শুক্রবার) নিউ ইয়র্কে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ওই বৈঠকে যোগ দেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, মিশর এবং জর্দানের মন্ত্রীরা।

প্রেসটিভিকে সাক্ষাৎকার দিচ্ছেন ড্যানিয়েল প্যাট্রিক ওয়েলচ (ইনসেটে)

এ সম্পর্কে ড্যানিয়েল প্যাট্রিক বলেন, আমেরিকা অত্যন্ত উঁচু পর্যায়ের ক্যু-ষড়যন্ত্রকারী ও অশ্রদ্ধেয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে নোংরা কর্মকাণ্ড পরিচালনার জন্য জোট গঠনের নামে বৈঠক করেছে। এর কারণ হিসেবে ড্যানিয়েল প্যাট্রিক ইরান ইস্যুতে আমেরিকার একঘরে হয়ে পড়াকে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বের হয়ে যাওয়া এবং নতুন করে অনৈতিক নিষেধাজ্ঞা দেয়ার বিরুদ্ধে রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও ভারত ঐক্যবদ্ধ হয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/২৯