চীনের সঙ্গে সম্পর্ক পাক পররাষ্ট্রনীতির ভিত্তিপ্রস্তর: ইমরান
-
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, চীনের সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক হচ্ছে তার দেশের পররাষ্ট্রনীতির ভিত্তিপ্রস্তর। আসন্ন চীন সফর উপলক্ষে আয়োজিত উঁচু পর্যায়ের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিতি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, অর্থমন্ত্রী আসাদ উমর, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীসিহ অন্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। ইমরান খানের আসন্ন সফরে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে বৈঠকে ঠিক হয়েছে।
গত মাসে চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষৎ করেন এবং সে সময় চীনের নেতাদের পক্ষ থেকে শুভেচ্ছা বয়ে আনার জন্য ওয়াং ই-কে ইমরান খান ধন্যবাদ জানান।
বৈঠকে ওয়াং ই জানিয়েছিলেন, পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী চীন সরকার। এছাড়া, দু দেশের মধ্যে অংশীদারিত্ব বাড়াতেও তারা আগ্রহী বলে জানিয়েছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।#
পার্সটুডে/এসআইবি/৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন