কাশ্মিরিদের দুঃখ-কষ্ট অবসানে জাতিসংঘের পদক্ষেপ চায় পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i64918-কাশ্মিরিদের_দুঃখ_কষ্ট_অবসানে_জাতিসংঘের_পদক্ষেপ_চায়_পাকিস্তান
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মানুষের অপরিসীম দুঃখ-কষ্ট অবসানে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, কাশ্মিরি জনগণ অপরিসীম দুঃখ-কষ্টের মধ্যে রয়েছে। এ পরিস্থিতির ইতি টানতে জাতিসংঘের পক্ষ থেকে কার্যকরি ও গঠনমূলক পদক্ষেপ জরুরি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১০, ২০১৮ ০৭:৩০ Asia/Dhaka
  • মালিহা লোধি
    মালিহা লোধি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মানুষের অপরিসীম দুঃখ-কষ্ট অবসানে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, কাশ্মিরি জনগণ অপরিসীম দুঃখ-কষ্টের মধ্যে রয়েছে। এ পরিস্থিতির ইতি টানতে জাতিসংঘের পক্ষ থেকে কার্যকরি ও গঠনমূলক পদক্ষেপ জরুরি।

তিনি আরও বলেছেন, ভারত সরকার কাশ্মির সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন না করায় তা গোটা বিশ্বের জন্যই একটি চ্যালেঞ্জ হয়ে আছে।

মালিহা লোধি বলেন, কাশ্মির সমস্যার সমাধান হলে দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরে আসবে এবং ইসলামাবাদ ও নয়া দিল্লির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রেও তা ভূমিকা রাখবে।

২০১৬ সালের ৮ জুলাই কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে সেখানে উত্তেজনা বেড়ে গেছে। ওই ঘটনার পর থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের ঘটনাও বেড়েছে।

জাতিসংঘের নিরাত্তা পরিষদের প্রস্তাব মেনে গণভোটের মাধ্যমে কাশ্মির সংকটের সমাধান করা হলে কাশ্মিরিদের অপরিসীম দুঃখ-কষ্টের অবসান ঘটবে বলে পাকিস্তানের পাশাপাশি কাশ্মিরের অনেক নেতাও মনে করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০