সিরিয়া থেকে ইরানের সেনা প্রত্যাহারের দাবি নাকচ করলেন পুতিন
https://parstoday.ir/bn/news/world-i65150-সিরিয়া_থেকে_ইরানের_সেনা_প্রত্যাহারের_দাবি_নাকচ_করলেন_পুতিন
সিরিয়া থেকে ইরানকে সৈন্য সরিয়ে নিতে উদ্বুদ্ধ করার জন্য আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়া এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কেউ নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৯, ২০১৮ ০৩:৩৭ Asia/Dhaka
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সিরিয়া থেকে ইরানকে সৈন্য সরিয়ে নিতে উদ্বুদ্ধ করার জন্য আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়া এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কেউ নয়।

রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী শহর সোচিতে বৃহস্পতিবার ‘ভলদাইড ডিসকাশন ক্লাব’র বার্ষিক বৈঠকে এ মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, সিরিয়ায় নিজের সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটানোর জন্য তেহরানকে বাধ্য করতে পারে না তার দেশ।

পুতিন বলেন, সিরিয়ার আহ্বানে সাড়া দিয়ে ইরান দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে এবং সেখান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি তেহরান ও দামেস্কের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। রুশ প্রেসিডেন্ট আরো বলেন, বিষয়টি নিয়ে অবশ্য ইরান, সিরিয়া ও আমেরিকার মধ্যে আলোচনা হতে পারে এবং সে আলোচনায় রাশিয়াও যোগ দিতে প্রস্তুত রয়েছে।

মিখাইল বোগদানভ

ভ্লাদিমির পুতিন বলেন, যেসব দেশ ইরানকে সিরিয়া ত্যাগের আহ্বান জানাচ্ছে তাদেরকে এই শ্চিয়য়তা দিতে হবে যে, তারা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

সিরিয়া থেকে ইরানি সৈন্য প্রত্যাহারে বাধ্য করার জন্য মস্কোর প্রতি তেল আবিব যে আহ্বান জানিয়েছে সম্প্রতি তা নাকচ করে দেন রাশিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি মিখাইল বোগদানভ।  তিনি বলেন, সিরিয়ায় কোন কোন দেশের সেনা উপস্থিতি থাকবে তা নির্ধারণ করার অধিকার একমাত্র দামেস্ক সরকারের রয়েছে তেল আবিবের নয়।

সিরিয়ায় চলমান সন্ত্রাস বিরোধী যুদ্ধে সামরিক উপদেশ দিয়ে সহায়তা করার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যে আহ্বান জানিয়েছিলেন তাতে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে ইরান। গত কয়েক বছরে সন্ত্রাস বিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে দামেস্ক যাতে ইরানের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু বিষয়টি আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পক্ষে মেনে নেয়া সম্ভব না হওয়ায় তারা সিরিয়া থেকে ইরানি সৈন্য প্রত্যাহারে চাপ দেয়ার জন্য এখন রাশিয়ার কাছে ধর্না দিচ্ছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯