বহু দেশের বয়কট সত্ত্বেও সৌদি সম্মেলনে যোগ দিলেন ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i65253-বহু_দেশের_বয়কট_সত্ত্বেও_সৌদি_সম্মেলনে_যোগ_দিলেন_ইমরান_খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠানরত বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন। সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের বিশেষ আমন্ত্রণে তিনি এ সম্মেলনে যোগ দেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৩, ২০১৮ ১২:৪৬ Asia/Dhaka
  • সৌদি সফরে ইমরান খান
    সৌদি সফরে ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠানরত বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন। সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের বিশেষ আমন্ত্রণে তিনি এ সম্মেলনে যোগ দেন।

সম্মেলনের প্রথম দিনে দেয়া বক্তৃতায় ইমরান খান বলেছেন, তার দেশের চলমান অর্থনৈতিক সংকট থেকে মুক্তির জন্য বৈদেশিক ঋণ প্রয়োজন। এছাড়া, পাকিস্তানে বিদেশি বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির চেষ্টা করছেন তিনি।

ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে ঘিরে যখন বিশ্বের বহু দেশ ও সংস্থা সৌদি আরবের এ বিনিয়োগ সম্মেলন বয়কট করছে তখন ইমরান খান তাতে যোগ দিলেন। এ সম্মেলনে যোগ দেয়ার পর সৌদি আরব থেকে অর্থ বিনিয়োগ পাওয়ার আশা করছেন তিনি। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, অর্থমন্ত্রী আসাদ উমর, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, বাণিজ্য উপদেষ্টা আবদুর রাজ্জাক দাউদ এবং পাক বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হারুন শরীফ।

সৌদি আরবে প্রথম সফরে ইমরান খান

সৌদি সফরের সময় ইমরান খান রাজা সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে দ্বিপক্ষী স্বার্থ নিয়ে আলোচনা করবেন। সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, যদিও খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় তিনি নিজে উদ্বিগ্ন তবু এ বিনিয়োগ সম্মেলন বয়কট করতে পারছেন না কারণ এ সম্মেলন থেকে ইসলামাবাদ অর্থ সহায়তা পেতে পারে। তিনি জানান, বর্তমানে পাকিস্তানে যে অর্থনৈতিক সংকট চলছে ইতিহাসে কখনো তা কখনো ছিল না।

ক্ষমতায় আসার পর গত এক মাসের মধ্যে ইমরান খান এ নিয়ে দুইবার সৌদি সফর করলেন। তবে এখনো তিনি পর্যাপ্ত ঋণ সহায়তার নিশ্চয়তা পান নি।#

পার্সটুডে/এসআইবি/২৩