আসিয়া বিবি ইস্যুতে সরকার আপোশ করবে না: ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i65712-আসিয়া_বিবি_ইস্যুতে_সরকার_আপোশ_করবে_না_ইমরান_খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আসিয়া বিবির মামলায় দেশের সুপ্রিম কোর্ট যে রোয় দিয়েছে তা নিয়ে কোনো আপোশ করবে না সরকার। আজ (শনিবার) লাহোরে একটি গৃহায়ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০১৮ ১৬:৪২ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আসিয়া বিবির মামলায় দেশের সুপ্রিম কোর্ট যে রোয় দিয়েছে তা নিয়ে কোনো আপোশ করবে না সরকার। আজ (শনিবার) লাহোরে একটি গৃহায়ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।

২০০৯ সালে প্রতিবেশীদের সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে আসিয়া বিবি হিসেবে পরিচিত আসিয়া নুরান মহানবী হযরত মুহাম্মদ (স)-কে নিয়ে তিনটি অবমাননাকর মন্তব্য করলে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২০১০ সালে লাহোরের একটি আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়। আসিয়া বিবি এর বিরুদ্ধে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে আপিল করলে দীর্ঘ আট বছর পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে সম্প্রতি বেকসুর খালাস দেয়।

বিক্ষোভের ছবি

এর বিরুদ্ধে পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়। এরপর গত বৃহস্পতিবার তাকে অজ্ঞান স্থানে নিয়ে গেছে দেশের নিরাপত্তা বাহিনী।#

পার্সটুডে/এসআইবি/১০