জার্মানি এবং ইইউ ইদলিবে সন্ত্রাসীদের তহবিল দিচ্ছে: জার্মান পত্রিকা
https://parstoday.ir/bn/news/world-i65749-জার্মানি_এবং_ইইউ_ইদলিবে_সন্ত্রাসীদের_তহবিল_দিচ্ছে_জার্মান_পত্রিকা
জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্য দেশ সিরিয়ার ইদলিব শহরে তৎপর সন্ত্রাসীদেরকে অর্থের যোগান দিচ্ছে। এসব সন্ত্রাসী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে এখনো যুদ্ধ করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৮ ১৩:৪০ Asia/Dhaka
  • বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডবে  ধ্বংসস্তুপে পরিণত হওয়া সিরিয়া
    বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডবে ধ্বংসস্তুপে পরিণত হওয়া সিরিয়া

জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্য দেশ সিরিয়ার ইদলিব শহরে তৎপর সন্ত্রাসীদেরকে অর্থের যোগান দিচ্ছে। এসব সন্ত্রাসী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে এখনো যুদ্ধ করছে।

জার্মান পত্রিকা তাগেসপিগেল এ খবর দিয়েছে। পত্রিকাটির বরাত দিয়ে ব্রিটেনের টেলিগ্রাফ গতকাল (রোববার) জানিয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় চার কোটি ইউরো সন্ত্রাসীদের কাছে পাঠিয়েছে। এর আগেও দেশটি সন্ত্রাসীদের অর্থ দিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, বাশার আল-আসাদ সরকারের পতন ঘটানোর জন্য জার্মানি এ পর্যন্ত মোট চার কোটি ৯০ লাখ ইউরো দিয়েছে। একই পরিমাণ অর্থ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের আরো কয়েকটি দেশ। ইইউ’র যেসব দেশ সন্ত্রাসীদের কাছে অর্থ পাঠিয়েছে সেখানে জার্মানি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

তবে সন্ত্রাসীদের কাছে জার্মান সরকার যেসব অর্থ দিয়েছে তার সঠিক তালিকা দিতে রাজি হয় নি কারণ তাতে রাশিয়া ও সিরিয়ার ঘটনাবলীতে জড়িত অন্যরা ক্ষুব্ধ হতে পারে। ইউরোপীয় পার্লামেন্টের সংসদ সদস্য এভরিম সোমারের এক প্রশ্নের জবাবে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থ দেয়ার তথ্য জানান। ওই তথ্য হাতে পেয়েছে তাগেসপিগেল।#

পার্সটুডে/এসআইবি/১২