খাশোগি হত্যায় সৌদি যুবরাজ জড়িত নন: ট্রাম্পের হাস্যকর দাবি
https://parstoday.ir/bn/news/world-i65909-খাশোগি_হত্যায়_সৌদি_যুবরাজ_জড়িত_নন_ট্রাম্পের_হাস্যকর_দাবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হাস্যকর বক্তব্যে দাবি করেছেন, সৌদি রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে সেদেশের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের হাত নেই। আমেরিকার শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ খাশোগি হত্যার জন্য বিন সালমানকে দায়ী করার একদিন পর ট্রাম্প এ দাবি করলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৮, ২০১৮ ০৬:৪২ Asia/Dhaka
  • খাশোগি হত্যায় সৌদি যুবরাজ জড়িত নন: ট্রাম্পের হাস্যকর দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হাস্যকর বক্তব্যে দাবি করেছেন, সৌদি রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে সেদেশের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের হাত নেই। আমেরিকার শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ খাশোগি হত্যার জন্য বিন সালমানকে দায়ী করার একদিন পর ট্রাম্প এ দাবি করলেন।

ট্রাম্প বলেন, সিআইএ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে উপনিত হয়েছে সে সংক্রান্ত কাগজপত্র এখনো তার হাতে এসে পৌঁছায়নি। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য সিআইএ’র মূল্যায়নকে প্রত্যাখ্যান করেননি।

ট্রাম্প দাবি করেন, বিন সালমান নির্দোষ এবং তিনি অচিরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সিআইএ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

 জামাল খাশোগি

গতকাল সিআইএ তাদের তদন্ত ও দলিল-প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে যে, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান নিজে জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দিয়েছেন।  

খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে নৃশংসভাবে নিহত হন। একটি সৌদি ঘাতক দল তাকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে ফেলে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮