নাফটা বাতিল করবেন ট্রাম্প
-
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরি তিনি ‘উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি’ বা নাফটা থেকে বের হয়ে যাবেন। এ বিষয়ে তার পরিকল্পনা মার্কিন কংগ্রেসকে জানাবেন এবং কংগ্রেসকে ছয় মাসের জন্য সময় দেবেন।
আর্জেন্টিনা থেকে স্বদেশে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে বসে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, “আমি নাফটা বাতিল করব এবং নতুন চুক্তি অনুমোদনের জন্য কংগ্রেসম্যানদের ছয় মাসের সময় দেব।” শুক্রবার এ চুক্তি সই হয়েছে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সআয়ার্সে জি-২০ সম্মেলনের অবকাশে প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইটোর সঙ্গে নতুন একটি চুক্তি সই করেছেন।
ট্রাম্প বলেন, “নতুন এ চুক্তি আমাদের কর্মী, কৃষক, খামারি ও ব্যবসায়ীদেরকে উঁচু মাত্রার সুবিধা দেবে। এতে এ অঞ্চলে বাণিজ্যিক ও অর্থনৈতিক বিস্ফোরণ ঘটাবে।”
পার্সটুডে/এসআইবি/২