সার্কের সভা থেকে ওয়াকআউট করলেন ভারতীয় কূটনীতিক
https://parstoday.ir/bn/news/world-i66483-সার্কের_সভা_থেকে_ওয়াকআউট_করলেন_ভারতীয়_কূটনীতিক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত সার্কের একটি সভা থেকে ওয়াকআউট করছেন ভারতের একজন কূটনীতিবিদ। গতকাল (রোববার) এ ঘটনা ঘটেছে। ভারতের টাইমস নাউ নিউজের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৮ ১৭:১৯ Asia/Dhaka
  • সার্কের সভা উপলক্ষে সদস্য দেশগুলোর পতাকা শোভা  পাচ্ছে রাস্তার পাশে
    সার্কের সভা উপলক্ষে সদস্য দেশগুলোর পতাকা শোভা পাচ্ছে রাস্তার পাশে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত সার্কের একটি সভা থেকে ওয়াকআউট করছেন ভারতের একজন কূটনীতিবিদ। গতকাল (রোববার) এ ঘটনা ঘটেছে। ভারতের টাইমস নাউ নিউজের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, সভায় আজাদ কাশ্মিরের মন্ত্রী চৌধুরী মুহাম্মাদ সাঈদ উপস্থিত থাকায় ভারতীয় কূটনীতিক শুভাম সিং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভা থেকে চলে যান। ‘সার্ক চার্টার্ড ডে’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়েছিল।

সার্কভুক্ত দেশগুলোর পতাকা

২০১৬ সালের নভেম্বর মাসে পাকিস্তানে সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু সে সম্মেলনে যোগ দিতে রাজি হয় নি ভারত। পরে বাংলাদেশ, আফগনিস্তান এবং ভুটানও সম্মেলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। সে সময় ভারতীয় সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল পাকিস্তান। তবে সেই সম্মেলন আর অনুষ্ঠিত হয় নি। অনেকেই মনে করেন, পাকিস্তান ও ভারতের শত্রুতার কারণে সার্ক খুব বেশি কার্যকর সংস্থায় পরিণত হতে পারছে না।#  

পার্সটুডে/এসআইবি/১০