পেট্রিয়ট নিয়ে চুক্তি সত্ত্বেও তুরস্ককে এস-৪০০ দেবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i66693-পেট্রিয়ট_নিয়ে_চুক্তি_সত্ত্বেও_তুরস্ককে_এস_৪০০_দেবে_রাশিয়া
রাশিয়া বলেছে, আমেরিকার কাছ থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে তুরস্ক চুক্তি করার পরও আংকারাকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রতিশ্রুতি পূর্ণ করবে মস্কো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৪:৩০ Asia/Dhaka
  • এস-৪০০
    এস-৪০০

রাশিয়া বলেছে, আমেরিকার কাছ থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে তুরস্ক চুক্তি করার পরও আংকারাকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রতিশ্রুতি পূর্ণ করবে মস্কো।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ (বুধবার) বলেন, “আমেরিকার কাছ থেকে প্রেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার সঙ্গে রাশিয়ার এস-৪০০ চুক্তির কোনো সম্পর্ক নেই। আমরা শুধু আমাদের বন্ধু তুরস্ককে দেয়া প্রতিশ্রুতি পূরণ করছি। এ বিষয়ে চুক্তি হয়েছে এবং এ চুক্তি পূরণের কাজ অব্যাহত থাকবে।”

দিমিত্রি পেসকভ

পেসকভ আরো বলেন,  রাশিয়া তার মিত্র তুরস্ককে বিশ্বাস করে এবং আশা করে অবশ্যই আংকারা ন্যাটো দেশগুলোর কাছে এস-৪০০’র গুরুত্বপূর্ণ ডাটাগুলো প্রকাশ করবে না।

গতকাল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, পররাষ্ট্র দপ্তর তুরস্কের কাছে সাড়ে তিনশ কোটি ডলার মূল্যের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি মতামত দেয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে পেন্টাগন জানায়। #

পার্সটুডে/এসআইবি/১৯