‘কানাডার তৃতীয় নাগরিককে আটক করেছে চীন’
-
মেং ওয়ানঝুকে মুক্তির পর ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে
কানাডার আরো এক নাগরিককে আটক করেছে চীন। গত ১ ডিসেম্বর কনাডার ভ্যাংকুভার থেকে চীনের মোবাইল কোম্পানি হুয়াওয়ের প্রধান নিবাহী কর্মকর্তা মেং ওয়ানঝুকে আটকের পর এ নিয়ে চীন কানাডার তিনজন নাগরিককে আটক করল।
কানাডার ন্যাশনাল পোস্ট পত্রিকা আজ (বুধবার) তৃতীয় ব্যক্তির আটকের বিষয়ে খবর দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, বিষয়টি তারাও জানে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ খবর নিশ্চিত করেছে তবে বিস্তারিত কিছু বলে নি। এছাড়া, হুয়াওয়ের কর্মকর্তা মেং ওয়ানঝুর আটকের সঙ্গে এ আটকের ঘটনার সম্পর্ক আছে কিনা তাও ইঙ্গিত দেয় নি।
মার্কিন নিষেধাজ্ঞাকে পাস কাটিয়ে হুয়াওয়ে কোম্পানি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে লেনদেন করেছে বলে অভিযোগ তুলে কানাডা মেংকে আটক করে। এরপর চীন কানাডার অন্তত দুজন নাগরকিকে নিশ্চিত আটক করেছে। এরিইমধ্যে মেং ওয়ানঝু কানাডার কারাগার থেকে মুক্তি পেয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/১৯