সিরিয়া থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
https://parstoday.ir/bn/news/world-i66736-সিরিয়া_থেকে_সেনা_প্রত্যাহার_নিয়ে_নেতানিয়াহুর_সঙ্গে_ট্রাম্পের_ফোনালাপ
ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিরিয়া পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন। মার্কিন সেনারা কীভাবে সিরিয়া থেকে বেরিয়ে আসতে পারে তার উপায় নিয়েও কথা বলেন ওই দুই নেতা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৮ ১২:৪৪ Asia/Dhaka
  • ট্রাম্প-নেতানিয়াহু
    ট্রাম্প-নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিরিয়া পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন। মার্কিন সেনারা কীভাবে সিরিয়া থেকে বেরিয়ে আসতে পারে তার উপায় নিয়েও কথা বলেন ওই দুই নেতা।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত বুধবার ট্রাম্প হঠাৎ করেই ঘোষণা দেন যে শীঘ্রই সিরিয়া থেকে সকল মার্কিন সেনাকে প্রত্যাহার করে নেয়া হবে। ওই ঘোষণার পর নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের এই ফোনালাপ অনুষ্ঠিত হলো।

এদিকে নেতানিয়াহু সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দুই নেতার ফোনালাপে ইরানের বিরুদ্ধে ইসরাইল ও আমেরিকার মাঝে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও উঠে এসেছে।

গত বুধবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেন সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির কারণেই দায়েশ সন্ত্রাসীদের পতন হয়েছে। ওই দাবির পাশাপাশি হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে লড়বার অজুহাত দেখিয়ে আমেরিকা সিরিয়ার অনুমতি ছাড়াই অবৈধভাবে সেদেশে সেনা পাঠিয়েছে। এদিকে ট্রাম্প ক্ষমতায় এসেই বলেছিলেন সিরিয়ায় দায়েশসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠি সৃষ্টির প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা।

২০১১ সালে ইসরাইলের স্বার্থে সৌদিআরব, আমেরিকা ও তার মিত্রদের সহযোগিতায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠি সিরিয়ার ওপর আগ্রাসন চালায়। সে সময় সিরিয়া সন্ত্রাসী আগ্রাসন মোকাবেলা করতে  ইরান এবং রাশিয়ার সহযোগিতা কামনা করে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন