তবুও কানাডা থেকে ট্যাংক পাচ্ছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/world-i66818-তবুও_কানাডা_থেকে_ট্যাংক_পাচ্ছে_সৌদি_আরব
কানাডা থেকে সৌদি আরবের পথে ট্যাংক এবং সাঁজোয়া যানের একটি বিশাল চালান পাঠানো হয়েছে। সৌদি আরবের সঙ্গে কানাডার ১,৩০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি স্থগিত করতে অটোয়া প্রস্তুত রয়েছে বলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দেয়ার পরও এসব সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৮ ০০:২৩ Asia/Dhaka
  • জেনারেল ডাইনামিক ল্যান্ড সিস্টেমের তৈরি করা লাইট আর্মর্ড ভেহিক্যাল
    জেনারেল ডাইনামিক ল্যান্ড সিস্টেমের তৈরি করা লাইট আর্মর্ড ভেহিক্যাল

কানাডা থেকে সৌদি আরবের পথে ট্যাংক এবং সাঁজোয়া যানের একটি বিশাল চালান পাঠানো হয়েছে। সৌদি আরবের সঙ্গে কানাডার ১,৩০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি স্থগিত করতে অটোয়া প্রস্তুত রয়েছে বলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দেয়ার পরও এসব সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

কানাডার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘জেনারেল ডাইনামিক ল্যান্ড সিস্টেম’ সৌদি আরবকে ৭৪২টি ট্যাংক ও সাঁজোয়া যান দেয়ার চুক্তি করেছে। দারিদ্রপীড়িত  ইয়েমেনের বিরুদ্ধে যখন সৌদি আরব বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে রিয়াদ সরকারকে তখন কানাডা এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিচ্ছে। ২০১৪ সালে মার্কিন কোম্পানি জেনারেল ডাইনামিকের কানাডা শাখা এ চুক্তি করেছিল।

সৌদি আরবের কাছে অস্ত্র পাঠানোর বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে এক বিক্ষোভকারী

গতকাল (রোববার) একটি কার্গো জাহাজ ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে কানাডার সেন্ট জন বন্দর থেকে সৌদি আরবের পথে রওয়ানা দিয়েছে। এর আগে বৃষ্টি ও ঘন কয়াশা উপেক্ষা বহু মানুষ এসব অস্ত্র পাঠানোর বিরুদ্ধে সেখানে বিক্ষোভ করেন। তাদের বিক্ষোভের কারণে কার্গো জাহাজটি ছাড়তে একদিন দেরি করে। কানাডার ডেইলি গ্লোব ও মেইল এ খবর দিয়েছে।

গত অক্টোবর মাসে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছিলেন, তাদের অস্ত্র যদি সৌদি আরব অপব্যবহার করে তাহলে রিয়াদের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করে দিতে প্রস্তুত রয়েছে তার সরকার। এ ঘোষণার পরও তিনি রিয়াদের কাছে অস্ত্র পাঠালেন যদিও ইয়েমেনে হামলা বন্ধ করে নি সৌদি আরব।#

পার্সটুডে/এসআইবি/২৪