ম্যাকরনের প্রতি নাখোশ হয়ে উঠেছেন ফ্রান্সের ৭৫ ভাগ মানুষ: জরিপ
জানুয়ারি ০৪, ২০১৯ ১৩:৪৫ Asia/Dhaka
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের নীতির প্রতি দেশটি দুই তৃতীয়াংশ মানুষ নাখোশ হয়ে উঠেছেন। এ ছাড়া, ফরাসি নাগরিকদের তার মন্ত্রীদের প্রতিও নামমাত্র আস্থা নেই বলেও উঠে এসেছে নতুন এক মতামত জরিপে।
নতুন এ জরিপ চালিয়েছে 'ওদেক্সা' এবং 'দেন্তসু কন্সালটিং' নামের দু'টি ফরাসি সংস্থা। তারা ফ্রান্সের লে ফিগারো এবং ফ্রান্স ইনফোর জন্য এ জরিপ চালায়। চলতি মাসের প্রথম দিকে চালানো জরিপে ১০০৪ ব্যক্তি অংশ নিয়েছেন। গত এপ্রিলেও ম্যাকরনের জনপ্রিয়তা ৫৯ শতাংশ থাকলেও তাতে নাটকীয় ধস নেমেছে বলে এ জরিপের তথ্য থেকে দেখা যাচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/৪
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন
ট্যাগ