ব্রেক্সিট ইস্যু: অনাস্থা ভোটে টিকে গেছেন থেরেসা মে
https://parstoday.ir/bn/news/world-i67410-ব্রেক্সিট_ইস্যু_অনাস্থা_ভোটে_টিকে_গেছেন_থেরেসা_মে
ব্রিটিশ পার্লামেন্টে অনাস্থা ভোটে অল্প ব্যবধানে টিকে গেছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া না যাওয়ার প্রশ্নে মঙ্গলবার পার্লামেন্ট ভয়াবহভাবে পরাজয়ের পর গত রাতে ব্রিটিশ পার্লামেন্টে ওই অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জানুয়ারি ১৭, ২০১৯ ১১:০৭ Asia/Dhaka
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে
    ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রিটিশ পার্লামেন্টে অনাস্থা ভোটে অল্প ব্যবধানে টিকে গেছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া না যাওয়ার প্রশ্নে মঙ্গলবার পার্লামেন্ট ভয়াবহভাবে পরাজয়ের পর গত রাতে ব্রিটিশ পার্লামেন্টে ওই অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়।

বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিনের তোলা অনাস্থা ভোটে থেরেসা মের প্রতি সমর্থন জানিয়েছেন ৩২৫ জন এমপি। আর অনাস্থার পক্ষে ভোট দেন ৩০৬ জন। এর মধ্যদিয়ে কঠিন এক সময়ে টিকে গেলেন থেরেসা মে। অথচ, এর আগের রাতে তার নিজ দল কনজারভেটিভ পার্টির ১১৮ জন এমপি থেরেসা মের বিপক্ষে গিয়ে ব্রেক্সিট চুক্তির বিরুদ্ধে ভোট দেন। ভোটে জেতার পর থেরেসা মে সব এমপিকে দলের স্বার্থে একসঙ্গে গঠনমূলক কাজ করার আহ্বান জানিয়েছেন।

অনাস্থা ভোটের পর বক্তব্য রাখেন থেরেসা মে

এর আগে মঙ্গলবার ব্রেক্সিট ইস্যুতে পাঁচ দিনের আলোচনার পর ভোটাভুটিতে ২৩০ ভোটের রেকর্ড ব্যবধানে পরাজিত হয় বেক্সিট চুক্তিটি। প্রস্তাবটি বাতিলের পক্ষে ভোট দেন ৪৩২ জন এমপি। এর মধ্যে পার্লামেন্টে বিরোধীদলের সদস্যদের পাশাপাশি নিজ দলের ১১৮ জন এমপি বিরোধীদলের সঙ্গে চুক্তির বিপক্ষে ভোট দেন। প্রস্তাবের পক্ষে ভোট দেন ২০২ জন। ব্রিটেনের ইতিহাসে ১০০ বছরের মধ্যে এত বিশাল ভোটের ব্যবধানে আর কোনো ক্ষমতাসীন সরকার পরাজিত হয় নি।#

পার্সটুডে/এসআইবি/১৭