পাকিস্তান সফলভাবে ছুঁড়ল নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
জানুয়ারি ২৪, ২০১৯ ২১:৫২ Asia/Dhaka
পাকিস্তান সফলভাবে স্বল্পপাল্লার একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। পাক সেনাবাহিনীর আর্মি স্ট্যাট্রেজিক ফোর্সেস কমান্ড 'নাসর' নামের এই ক্ষেপণাস্ত্রটি ছুঁড়েছে।
পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষতা বাড়ানো এবং কারিগরি দিকগুলো পুনরায় যাচাই করার উদ্দেশ্যে 'নাসর' ছোঁড়া হয়।
ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 'নাসর' শত্রুর সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থাকে প্রতিহত করতে পারবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন
ট্যাগ