গুয়াইডো আমেরিকাকে হস্তক্ষেপের আমন্ত্রণ জানাতে পারে না: কংগ্রেসম্যান খান্না
https://parstoday.ir/bn/news/world-i68008-গুয়াইডো_আমেরিকাকে_হস্তক্ষেপের_আমন্ত্রণ_জানাতে_পারে_না_কংগ্রেসম্যান_খান্না
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য রো খান্না বলেছেন, ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করতে পারেন কিন্তু দেশের ভেতরে হস্তক্ষেপের জন্য আমেরিকাকে আমন্ত্রণ জানানোর কর্তৃত্ব পান নি।   
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ১৪:৩০ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য রো খান্না
    মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য রো খান্না

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য রো খান্না বলেছেন, ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করতে পারেন কিন্তু দেশের ভেতরে হস্তক্ষেপের জন্য আমেরিকাকে আমন্ত্রণ জানানোর কর্তৃত্ব পান নি।   

ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এ প্রতিনিধি পরিষ সদস্য বলেন, “গুয়াইডো নয় বরং একমাত্র মার্কিন কংগ্রেস কোনো স্থানে সামরিক হস্তক্ষেপের অনুমতি দিতে পারে কিন্তু ভেনিজুয়েলায় আমরা তা করব না।” গতকাল (শনিবার) এক টুইটার বার্তায় মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য রো খান্না এসব কথা বলেছেন। এর আগে গুয়াইডো বলেছেন, মানুষের জীবন রক্ষার প্রয়োজনে তিনি সবকিছু করতে পারেন এমনকি আমেরিকাকে সামরিক হস্তক্ষেপের জন্য আমন্ত্রণও জানাতে পারেন।

ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো 

ভেনিজুয়েলা পরিস্থিতি নিয়ে রো খান্না বলেন, দ্রুতগতিতে গুয়াইডোকে স্বীকৃতি দেয়া ট্রাম্প প্রশাসনের ঠিক হয় নি। ভেনিজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা যখন দ্বিধা-বিভক্ত তখন গুয়াইডোর পক্ষে অবস্থান নেয়া আমেরিকার উচিত নয়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অর্থনৈতিক ক্ষেত্রে অব্যবস্থাপনা করতে পারেন, রাজনৈতিক কর্তৃত্বপরায়ণ হতে পারেন কিন্তু বার বার নিষেধাজ্ঞা ও সামরিক হস্তক্ষেপের হুমকি দেয়া ঠিক নয়; এতে দেশটির সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে।#  

পার্সটুডে/এসআইবি/১০