সন্ত্রাসী হামলার ঘটনা পর্যালোচনা করতে ইরান যাচ্ছে পাকিস্তানি বিশেষজ্ঞরা
https://parstoday.ir/bn/news/world-i68194-সন্ত্রাসী_হামলার_ঘটনা_পর্যালোচনা_করতে_ইরান_যাচ্ছে_পাকিস্তানি_বিশেষজ্ঞরা
ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার পর বিষয়টি পর্যালোচনা করার জন্য পাকিস্তানের একটি বিশেষজ্ঞ দল তেহরান সফরে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী একথা বলেছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১৬:৫৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার পর বিষয়টি পর্যালোচনা করার জন্য পাকিস্তানের একটি বিশেষজ্ঞ দল তেহরান সফরে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী একথা বলেছেন।

আজ (রোববার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে ফোনালাপে মেহমুদ কোরেশী একথা জানান। তিনি সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা এবং হতাহতদের প্রতি সমবেদনা জানান। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখজনক এই ঘটনার জন্য যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইসলামাবাদ। পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতেও প্রস্তুত তার দেশ।  

সন্ত্রাসী হামলায় বিধ্স্ত ইরানি সেনা বহনকারী বাস

পাক পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এসব কথা বললেন যখন তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিফাত মাসুদকে রোববার তলব করেছে ইরান। ইরান বলেছে, তেহরান আশা করে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী সেদেশের সীমান্ত অঞ্চলে তৎপর সন্ত্রাসীদেরকে দৃঢ়ভাবে দমন করবে এবং অমানবিক তৎপরতা বন্ধে পদক্ষেপ নেবে।#

পার্সটুডে/এসআইবি/১৭