পাক সেনাবাহিনীকে ভারতীয় আগ্রাসনের জবাব দেয়ার কর্তৃত্ব দিলেন ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i68297-পাক_সেনাবাহিনীকে_ভারতীয়_আগ্রাসনের_জবাব_দেয়ার_কর্তৃত্ব_দিলেন_ইমরান_খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের সেনাবাহিনীকে ভারতীয় বাহিনীর যেকোনো হামলার চূড়ান্ত ও পূর্ণাঙ্গ জবাব দেয়ার কর্তৃত্ব দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ০৮:৫৩ Asia/Dhaka
  • এনএসসি’র বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইমরান খান
    এনএসসি’র বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের সেনাবাহিনীকে ভারতীয় বাহিনীর যেকোনো হামলার চূড়ান্ত ও পূর্ণাঙ্গ জবাব দেয়ার কর্তৃত্ব দিয়েছেন।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস বা সিআরপিএফ’র বহরে সন্ত্রাসী হামলার পর পাক-ভারত উত্তেজনা যখন তুঙ্গে তখন ইমরান খান পাক সামরিক বাহিনীকে এই কর্তৃত্ব দিলেন। একইসঙ্গে তিনি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে দেশ থেকে সন্ত্রাসবাদ এবং চরমপন্থার শিকড় উপড়ে ফেলা প্রচেষ্টা জোরদার করার নির্দেশনা দিয়েছেন।

পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পরের দৃশ্য

গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বা এনএসসি’র বৈঠকে এসব নির্দেশনা ও কর্তৃত্ব দেন প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তার প্রশ্নে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে এনএসসি। গতকালের বৈঠকে ভূ-রাজনৈতিক, জাতীয় নিরাপত্তা এবং পুলওয়ামা হামলার পর উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক থেকে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার সমস্ত অভিযোগ নাকচ করা হয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/২২