একদিন পর পাল্টে গেল ট্রাম্প প্রশাসনের ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i68324-একদিন_পর_পাল্টে_গেল_ট্রাম্প_প্রশাসনের_ঘোষণা
আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ায় ৪০০ সেনা মোতায়েন রাখতে চান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, উপদেষ্টাদের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প প্রভাবিত হয়েই এখন ৪০০ সেনা রাখার কথা বিবেচনা করছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ১৩:০১ Asia/Dhaka
  • সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের একটি বহর
    সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের একটি বহর

আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ায় ৪০০ সেনা মোতায়েন রাখতে চান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, উপদেষ্টাদের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প প্রভাবিত হয়েই এখন ৪০০ সেনা রাখার কথা বিবেচনা করছেন।

এর একদিন আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স হাকাবি ঘোষণা করেছিলেন, আমেরিকা সিরিয়ায় ‘শান্তি রক্ষার কাজে’ ২০০ সেনা মোতায়েন রাখবে। তিনি বলেছিলেন, সিরিয়ায় মার্কিন সেনাদের একটা অংশ কিছু সময়ের জন্য মোতায়েন রাখা হবে এবং তিনি সেই সেনাসংখ্যা ২০০ বলে জানিয়েছিলেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স হাকাবি

গত ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে দ্রুত এবং সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করার নির্দেশ দেন। তিনি সে সময় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয় ঘোষণা করেন। দেশটিতে বর্তমানে আমেরিকার দু হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে।

ট্রাম্পের নির্দেশের পর দেশের ভেতরের রাজনীতিক ও সেনা কর্মকর্তাদের অনেকে এ সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেন নি। এ নিয়ে টানাপড়েন দেখা দিলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করেন। এছাড়া, ক্ষমতাসীন রিপাবলিকান দলের অনেক নেতা বিষয়টি মেনে নিতে চান নি। ইহুদিবাদী ইসরাইলও এ সিদ্ধান্তের বিরোধিতা করে।#

পার্সটুডে/এসআইবি/২৩