চীনা পণ্যে শূল্ক বাড়াতে দেরি করবেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i68387-চীনা_পণ্যে_শূল্ক_বাড়াতে_দেরি_করবেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সরকার চীনের প্রায় ২০ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের ওপর শূল্ক বাড়ানোর বিষয়ে বিলম্ব করবে। বেইজিংয়ের সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাণিজ্য নিয়ে মার্কিন সরকারের আলোচনায় ‘সত্যিকারের অগ্রগতির’ পর তিনি এ ঘোষণা দিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৫:৪৩ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সরকার চীনের প্রায় ২০ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের ওপর শূল্ক বাড়ানোর বিষয়ে বিলম্ব করবে। বেইজিংয়ের সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাণিজ্য নিয়ে মার্কিন সরকারের আলোচনায় ‘সত্যিকারের অগ্রগতির’ পর তিনি এ ঘোষণা দিলেন।

ট্রাম্প আজ (সোমবার) এক টুইটার বার্তায় এও বলেছেন যে, তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি স্থানে বিশ্ব অর্থনীতির দুই বৃহৎ শক্তি এ আলাচনায় বসবে। আগামী ১ মার্চ থেকে চীনা পণ্যের ওপর বাড়তি শূল্ক আরোপের কথা ছিল।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

টুইটার বার্তায় ট্রাম্প বলেন, দু পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টিকারী বেশ কয়েকটি ক্ষেত্রে আলোচনার পর অগ্রগতি হয়েছে। এর মধ্যে রয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি রক্ষা, প্রযুক্তি হস্তান্তর, কৃষি, সেবা ও মূদ্রা ইস্যু।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আলোচনার ফলাফলের কারণে আমি চীনা পণ্যের ওপর শূল্ক বাড়াতে দেরি করব। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যে শীর্ষ বৈঠকে বসার পরিকল্পনা করেছি আশা করি তাতে আরো অগ্রগতি হবে এবং একটি চুক্তি হবে। এটা ছিল আমেরিকা ও চীনের জন্য চমৎকার একটি সপ্তাহ।”#

পার্সটুডে/এসআইবি/২৫