মস্কোয় দায়েশের হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i68417-মস্কোয়_দায়েশের_হামলার_পরিকল্পনা_ব্যর্থ_করে_দিয়েছে_নিরাপত্তা_বাহিনী
রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলো উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসআইএলের দু’টি হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০১৯ ০৩:৫০ Asia/Dhaka
  • সন্ত্রাসীদের বিরুদ্ধে এফএসবি সদস্যদের অভিযান
    সন্ত্রাসীদের বিরুদ্ধে এফএসবি সদস্যদের অভিযান

রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলো উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসআইএলের দু’টি হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

রাশিয়ার ‘কুমেরসান্ত’ দৈনিকের বরাত দিয়ে সেদেশের ‘ইতার-তাস’ বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি রাজধানী মস্কোর রেল যাত্রীদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল দায়েশ। রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফএসবি’র প্রচেষ্টায় সে পরিকল্পনা বানচাল হয়ে গেছে।

দৈনিক কুমেরসান্ত জানিয়েছে, দায়েশ নেতা তাজউদ্দিন নাজারোভ ব্যক্তিগতভাবে এসব পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি তদারকি করছিলেন। নাজারোভ এর আগে সুইডেন ও তাজিকিস্তানে সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।

ইরাক ও সিরিয়ায় দায়েশের হয়ে সন্ত্রাসী তৎপরতা চালায় শত শত রুশ নাগরিক (ফাইল ছবি)

দৈনিকটি আরো জানিয়েছে, মস্কোর কাছে রুশ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সদর দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি রেল যাত্রীদের ওপর হামলা চালানোর জন্য নিজের অনুসারীদের নির্দেশ দিয়েছিল নাজারোভ। কিন্তু এফএসবি’র কর্মকর্তারা আগে থেকেই পরিকল্পনাটি ধরে ফেলেন এবং হামলার কাজে নিয়োজিত জঙ্গিদের আটক করেন। সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ নির্মূলে দেশটির সেনাবাহিনীকে জোরালো সমর্থন দিয়েছে মস্কো। সিরিয়া ও ইরাকে এক সময়ে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশে রাশিয়ার শত শত সদস্য ছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭