পাক-ভারত উত্তেজনার পেছনে বড় ভূমিকা পালন করছে ইসরাইল: রবার্ট ফিস্ক
https://parstoday.ir/bn/news/world-i68471-পাক_ভারত_উত্তেজনার_পেছনে_বড়_ভূমিকা_পালন_করছে_ইসরাইল_রবার্ট_ফিস্ক
ব্রিটিশ খ্যাতনামা সাংবাদিক রবার্ট ফিস্ক বলেছেন, পাক-ভারত উত্তেজনার পেছনে বড় ভূমিকা পালন করছে ইসরাইল। নয়াদিল্লির ওপর ইহুদিবাদী ইসরাইলের ক্রমবর্ধমান প্রভাবের ফলেই সম্প্রতি পাক-ভারত উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টে বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে এ সব কথা বলেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ২১:৩৬ Asia/Dhaka
  • নয়াদিল্লির পালাম বিমান ঘাঁটিতে ২০১৮ সালের ১৮ জানুয়ারি অবতরণের পর  নেতানিয়াহুর হাত আবেগে তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    নয়াদিল্লির পালাম বিমান ঘাঁটিতে ২০১৮ সালের ১৮ জানুয়ারি অবতরণের পর নেতানিয়াহুর হাত আবেগে তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ব্রিটিশ খ্যাতনামা সাংবাদিক রবার্ট ফিস্ক বলেছেন, পাক-ভারত উত্তেজনার পেছনে বড় ভূমিকা পালন করছে ইসরাইল। নয়াদিল্লির ওপর ইহুদিবাদী ইসরাইলের ক্রমবর্ধমান প্রভাবের ফলেই সম্প্রতি পাক-ভারত উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টে বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে এ সব কথা বলেন তিনি।

উষ্ণ আলিঙ্গণে নেতানিয়াহু-মোদি

পাক-ভারত সাম্প্রতিক গোটা সংঘর্ষ জুড়ে ইসরাইলের প্রভাব নজরে পড়ে বলে জানান তিনি।  তিনি আরো বলেন, ভারতের হিন্দু জাতীয়তাবাদীদের মধ্যে বিরাজমান মুসলমান বিরোধী চেতনাকে পুঁজি করতে চাইছে ইসরাইল। নয়াদিল্লির কাছে আরো অস্ত্রশস্ত্র বিক্রির লক্ষ্য নিয়ে এমনটি চাইছে তেল আবিব। ভারতের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে এবং পাক-ভারত সম্পর্ককে আরো উত্তেজনার দিকে ঠেলে দিতেও তৎপর রয়েছে ইসরাইল।

রবার্ট ফিস্ক

মঙ্গলবার পাক ভূখণ্ডের ওপর চালানো হামলায় ইসরাইলের তৈরি স্পাইস-২০০০ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও তুলে ধরেন ফিস্ক। তিনি বলেন, এ সংঘর্ষের মধ্য দিয়ে ফিলিস্তিন দখলদার ইসরাইল যে লাভের অংক গুনছে এটি তার পরিষ্কার প্রমাণ।

২০১৭ সালে ইসরাইলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত সে কথাও উল্লেখ করেছেন ফিস্ক। ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ভারত ব্যয় করেছে ৭০ কোটি ডলার। ফিলিস্তিন এবং সিরিয়ায় এ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইসরাইল । আর এতে এ ব্যবস্থার ধ্বংস ক্ষমতা ভারত সরকারকে প্রদর্শন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন