মিথ্যা প্রতিশ্রুতির মোহে ভেনিজুয়েলার ১০০ সেনার পক্ষত্যাগ
https://parstoday.ir/bn/news/world-i68481-মিথ্যা_প্রতিশ্রুতির_মোহে_ভেনিজুয়েলার_১০০_সেনার_পক্ষত্যাগ
ভেনিজুয়েলার ন্যাশনাল গার্ড বাহিনীর শতাধিক সদস্য পক্ষত্যাগ করেছে। পক্ষত্যাগ করলে প্রত্যেক সেনা সদস্যকে ২০ হাজার ডলার দেয়া হবে বলে কথিত প্রতিশ্রুতির ভিত্তিতে এ সব সেনা সদস্য প্রতিবেশী মার্কিন মিত্র দেশ কলাম্বিয়ার সীমান্ত অতিক্রম করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০১, ২০১৯ ১১:৫১ Asia/Dhaka
  • মিথ্যা প্রতিশ্রুতির মোহে ভেনিজুয়েলার ১০০ সেনার পক্ষত্যাগ

ভেনিজুয়েলার ন্যাশনাল গার্ড বাহিনীর শতাধিক সদস্য পক্ষত্যাগ করেছে। পক্ষত্যাগ করলে প্রত্যেক সেনা সদস্যকে ২০ হাজার ডলার দেয়া হবে বলে কথিত প্রতিশ্রুতির ভিত্তিতে এ সব সেনা সদস্য প্রতিবেশী মার্কিন মিত্র দেশ কলাম্বিয়ার সীমান্ত অতিক্রম করে।

ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনো লোপাস এ তথ্য জানিয়েছেন। তার এ বক্তব্য দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

ভ্লাদিমির পাদরিনো লোপাস

তিনি আরো বলেন, ২০ হাজার ডলার দেয়ার প্রতিশ্রুতি শেষ পর্যন্ত মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এ ছাড়া, শতাধিক সেনা পক্ষত্যাগের বিষয়টি ভেনিজুয়েলার বাহিনীর জন্য কোনো বিপর্যয় সৃষ্টি করে নি। পাশাপাশি এতে ভেনিজুয়েলার সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতির ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না বলে জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন