ভেনিজুয়েলার তেল কোম্পানির দপ্তর লিসবন থেকে মস্কো সরানোর নির্দেশ
https://parstoday.ir/bn/news/world-i68500-ভেনিজুয়েলার_তেল_কোম্পানির_দপ্তর_লিসবন_থেকে_মস্কো_সরানোর_নির্দেশ
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি পিডিভিএসএ’র দপ্তর পর্তুগালের রাজধানী লিসবন থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০২, ২০১৯ ০৫:২৮ Asia/Dhaka
  • শুক্রবার মস্কোয় ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন রডরিগেজ
    শুক্রবার মস্কোয় ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন রডরিগেজ

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি পিডিভিএসএ’র দপ্তর পর্তুগালের রাজধানী লিসবন থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রডরিগেজ শুক্রবার রাশিয়া সফরে গিয়ে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। তিনি বলেন, নিজের তেল উৎপাদনের লক্ষ্যে রাশিয়ার তেল কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে চায় কারাকাস।

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের তেল উৎপাদন বাড়ানোর জন্য রুশ ফেডারেশনের কাছ থেকে সব রকম সহযোগিতা গ্রহণ করবে কারাকাস।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো 

রডরিগেজ বলেন, ভেনিজুয়েলার রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে পিডিভিএসএ’র দপ্তর লিসবন থেকে সরিয়ে নেয়া হচ্ছে।  তিনি বলেন, ব্রিটিশ ব্যাংকে সংরক্ষিত ভেনিজুয়েলার সম্পদ এখন ফেরত দিতে রাজি হচ্ছে না লন্ডন। কাজেই ইউরোপের কোনো দেশেই ভেনিজুয়েলার সম্পদ নিরাপদ নয় বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি মার্কিন অনুরোধে সাড়া দিয়ে ‘ব্যাংক অব ইংল্যান্ড’ ভেনিজুয়েলার ১২০ কোটি ডলার মূল্যের স্বর্ণ বাজেয়াপ্ত করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২