হিজবুল্লাহকে কেন সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করলো ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i68509-হিজবুল্লাহকে_কেন_সন্ত্রাসী_সংগঠনের_তালিকাভুক্ত_করলো_ব্রিটেন
ব্রিটেন লেবাননের হিজবুল্লাহর রাজনৈতিক শাখাকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাজেদ জাভিদ গতকাল এই ঘোষণা দিয়েছেন। পার্লামেন্টে গতকাল এ ব্যাপারে বিল পাস হয়েছে। এখন বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০২, ২০১৯ ১৪:০০ Asia/Dhaka
  • হিজবুল্লাহ,লেবানন
    হিজবুল্লাহ,লেবানন

ব্রিটেন লেবাননের হিজবুল্লাহর রাজনৈতিক শাখাকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাজেদ জাভিদ গতকাল এই ঘোষণা দিয়েছেন। পার্লামেন্টে গতকাল এ ব্যাপারে বিল পাস হয়েছে। এখন বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।

 ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাজেদ জাভিদ

এগারো বছর আগে ব্রিটেন হিজবুল্লাহর সামরিক শাখার বিরুদ্ধেও একই পদক্ষেপ নিয়েছিল। এখন রাজনৈতিক শাখাকেও সন্ত্রাসী তালিকাভুক্ত করার মাধ্যমে পুরো হিজবুল্লাহ সংগঠনকেই সন্ত্রাসী তালিকায় নেয়া হলো।

মজার ব্যাপার হলো খোদ ব্রিটেনেই সরকারের ওই সিদ্ধান্তের ব্যাপক বিরোধিতা হয়েছে। লেবার পার্টির মুখপাত্র বলেছেন, স্বরাষ্টমন্ত্রীকে এ সিদ্ধান্তের পক্ষে সুস্পষ্ট কারণ দেখাতে হবে। বিশেষ করে এটা যে সরকারের রাজনৈতিক উচ্চাভিলাষ নয়, তা প্রমাণ করতে হবে।

কেন ব্রিটেন এরকম পদক্ষেপ নিলো-সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাবা যেতে পারে যে সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামে হিজবুল্লাহর ভূমিকাই এর কারণ। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, জার্মানি গত আট বছর ধরে সিরিয়া সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠিগুলোকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। তারা চেয়েছে বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করে পশ্চিমাদের মনোনীত কাউকে ক্ষমতায় বসাতে। তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে হিজবুল্লাহর কঠোর প্রতিরোধের কারণে। সে কারণেই ব্রিটেন হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠি হিসেবে চিহ্ণিত করে প্রতিশোধ নিতে চাচ্ছে। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ বলেছে,ব্রিটেন নিজেই সন্ত্রাসবাদকে সমর্থন দেয়। সন্ত্রাসবাদী রাষ্ট্র অন্য কোনো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করার অধিকার রাখে না।

হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার আরেকটি কারণ হতে পারে ইসরাইলের স্বার্থ রক্ষা করা। সিরিয়ায় হিজবুল্লাহর প্রতিরোধ-কৌশল এবং শক্তি বৃদ্ধির ঘটনায় ইসরাইল ভীত হয়ে পড়েছে। সে কারণেই হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে ইসরাইলকে রক্ষা করতে চাচ্ছে ব্রিটেন। কেননা ইসরাইল প্রতিষ্ঠায় ব্রিটেনের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি।

আরেকটি কারণ হতে পারে, সৌদি আরবের মন রক্ষা করা। জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরব ব্যাপক কোনঠাসা হয়ে পড়েছিল। এমনকি জার্মানি রিয়াদকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছিল। ব্রিটেনের প্রতিবাদের মুখেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাই সেই সৌদি আরবকে খুশি করার জন্য হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে থাকতে পারে ব্রিটেন।

ব্রিটেন যাই করুক না কেন, লেবাননের জনগণ ঠিকই হিজবুল্লাহকে ভালোবাসে। সম্প্রতি অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে হিজবুল্লাহ জোট ১২৮ আসনের মধ্যে ৬৮ আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। লেবাননের কয়েকটি মন্ত্রণালয় হিজবুল্লাহর দায়িত্বে রয়েছে। সুতরাং ব্রিটেনের প্রতিশোধকামী ওই সিদ্ধান্ত খুব একটা কাজে আসবে বলে মনে করেনবিশেষজ্ঞমহল। #

পার্সটুডে/নাসির মাহমুদ/২