ইসরাইলে নির্বাচন করলে ৯৮ শতাংশ ভোট পাব: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i68775-ইসরাইলে_নির্বাচন_করলে_৯৮_শতাংশ_ভোট_পাব_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইহুদিবাদী ইসরাইলে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করলে ৯৮ শতাংশ ভোট পাবেন। নিজ দল রিপাবলিকান পার্টির দাতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
মার্চ ১১, ২০১৯ ১৭:১৬ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইহুদিবাদী ইসরাইলে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করলে ৯৮ শতাংশ ভোট পাবেন। নিজ দল রিপাবলিকান পার্টির দাতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প আরও দাবি করেছেন, বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন দূতাবাস সেখানে সরিয়ে নেওয়ার কারণে ইসরাইলিদের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।

গোটা বিশ্বের মুসলমানদের প্রতিবাদ উপেক্ষা করে ফিলিস্তিনের রাজধানী বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইসরাইলের সঙ্গে সম্পর্ক করতে মুসলিম দেশগুলোর ওপর চাপ দিয়ে আসছেন তিনি।

তবে ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া ট্রাম্পের সঙ্গে ইসরাইলের বাণিজ্যিক বিরোধ তৈরি হতে পারে বলে ধারণা করছে ব্লুমবার্গ মিডিয়া। ট্রাম্প চলতি সপ্তাহেই একটি বাণিজ্যিক প্রতিনিধি দলকে ইসরাইলে পাঠাবেন বলে জানা গেছে। ওই প্রতিনিধি দল দুই পক্ষের বাণিজ্যিক চুক্তি খতিয়ে দেখবে এবং মার্কিন স্বার্থ নিশ্চিত করার চেষ্টা করবে। অবশ্য ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই প্রকাশ্যে ইসরাইলের স্বার্থে পদক্ষেপ নিয়ে আসছেন এবং বিশ্বব্যাপী মুসলিম বিরোধী তৎপরতা চালাচ্ছেন। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন