'গোলান মালভূমিকে ঘিরে সিরিয়ায় সেনা মোতায়েন জোরদার করছে আমেরিকা'
https://parstoday.ir/bn/news/world-i69121-'গোলান_মালভূমিকে_ঘিরে_সিরিয়ায়_সেনা_মোতায়েন_জোরদার_করছে_আমেরিকা'
ইহুদিবাদী ইসরাইলের সামরিক গোয়েন্দা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ইসরাইলের ওয়েব সাইট দেবকা বলেছে, তাদের কাছে প্রমাণ আছে যে আমেরিকা সিরিয়ায় তার সামরিক উপস্থিতি জোরদার করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০১৯ ১৪:২৯ Asia/Dhaka
  • 'গোলান মালভূমিকে ঘিরে সিরিয়ায় সেনা মোতায়েন জোরদার করছে আমেরিকা'

ইহুদিবাদী ইসরাইলের সামরিক গোয়েন্দা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ইসরাইলের ওয়েব সাইট দেবকা বলেছে, তাদের কাছে প্রমাণ আছে যে আমেরিকা সিরিয়ায় তার সামরিক উপস্থিতি জোরদার করছে।

দেবকা ফাইল নামে ওয়েব সাইটটি বলেছে, মার্কিন সামরিক বাহিনী চলতি মাসে সিরিয়ার উত্তরাঞ্চলে ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং ইরাকের পশ্চিমে সামরিক উপস্থিতি জোরদার করেছে। চলতি মাসে ট্রাম্প সিরিয়ায় ৪০০ মার্কিন সেনা মোতায়েন রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। যা সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন রাখা ২,০০০ সেনা সরিয়ে নেয়ার বিষয়ে নিজের দেয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত। এছাড়া, গত সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, সিরিয়ায় ১,০০০ সেনা মোতায়েন রাখার পরিকল্পনা করছে আমেরিকা।

আমেরিকা যখন অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বের দাবির প্রতি সমর্থন দিয়েছে তখন সিরিয়ায় সেনা মোতায়েন জোরদারের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। দেবকা ফাইল আরো জানিয়েছে, গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্ব দাবি করার সময় এখনই- এই বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দেয়ার পর সিরিয়ায় এবং ইরাকে সামরিক উপস্থিতি বাড়ানোর তৎপরতা জোরদার করছে আমেরিকা।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫