মার্কিন নিষেধাজ্ঞা কখনোই উঠবে না: রাশিয়া
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আমেরিকা কখনোই রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না। কারণ মস্কোর বিরুদ্ধে বিরতিহীনভাবে নিষেধাজ্ঞা আরোপ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
কবে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে এমন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
মেদভেদেভ আরও বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে সব সময় আমেরিকার নিষেধাজ্ঞা ছিল। এ ক্ষেত্রে কখনোই বিরতি দেখা যায় নি। নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা ও রাশিয়ার মধ্যে সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি জানান।
রাশিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত ৬৬টি নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। সর্বশেষ গত ১৫ মার্চ নতুনকরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইউক্রেনে সংকট সৃষ্টির অভিযোগে রাশিয়ার ছয়জন ব্যক্তি ও আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০