এবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর পদত্যাগ
https://parstoday.ir/bn/news/world-i69408-এবার_মার্কিন_হোমল্যান্ড_সিকিউরিটি_মন্ত্রীর_পদত্যাগ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা থেকে আরো একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। গতকাল (রোববার) ট্রাম্প এ ঘোষণা দিয়ে বলেন, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী কার্সজেন নিলসেন পদত্যাগ করেছেন এবং তার জায়গায় নতুন মন্ত্রী হিসেবে কেভিন ম্যাকআলিনান দায়িত্ব পালন করবেন। নিলসেন নিজেও তার টুইটার পেইজে পদত্যাগের কথা জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ০৮, ২০১৯ ১০:৩৩ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কার্সজেন নিলসেন
    ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কার্সজেন নিলসেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা থেকে আরো একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। গতকাল (রোববার) ট্রাম্প এ ঘোষণা দিয়ে বলেন, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী কার্সজেন নিলসেন পদত্যাগ করেছেন এবং তার জায়গায় নতুন মন্ত্রী হিসেবে কেভিন ম্যাকআলিনান দায়িত্ব পালন করবেন। নিলসেন নিজেও তার টুইটার পেইজে পদত্যাগের কথা জানিয়েছেন।

এর আগে আলিনান মার্কিন কাস্টমস ও বর্ডার প্রটেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতেন। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে তিনি অনেক ভালো করবেন বলে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা এক চিঠিতে নিলসেন বলেছেন, “অনেক সংস্কারের মাধ্যমে হোমল্যান্ড সিকিউরিটিকে নতুন পর্যায়ে নেয়ার পরও আমি মনে করি এটাই আমার সরে দাঁড়ানোর সঠিক সময়।” মার্কিন ভূখণ্ডকে রক্ষার জন্য আমেরিকার নিরাপত্তা কর্মীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

মার্কিন প্রশাসন যখন দাবি করছে যে, দেশের দক্ষিণ সীমান্ত দিয়ে মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে ব্যাপক মাত্রায় অভিবাসী আসছে এবং ওই সীমান্তে সংকট চলছে তখন নিলসেন পদত্যাগের ঘোষণা দিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প কোনোভাবেই নতুন অভিবাসী গ্রহণ করতে রাজি নন।#

পার্সটুডে/এসআইবি/৮