ইরানে শুরু হলো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা
https://parstoday.ir/bn/news/world-i69478-ইরানে_শুরু_হলো_আন্তর্জাতিক_কুরআন_প্রতিযোগিতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে আজ (বুধবার) থেকে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। এই প্রতিযোগিতায় বিশ্বের ৬২টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১০, ২০১৯ ১৬:৫১ Asia/Dhaka
  • ইরানে শুরু হলো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে আজ (বুধবার) থেকে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। এই প্রতিযোগিতায় বিশ্বের ৬২টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

ইরানের ইসলামি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহি এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। অতীতের মতো এবারও প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে কয়েকজন হাফেজ ও ক্বারি অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

পবিত্র কুরআন

ইসলামি প্রজাতন্ত্র ইরানে প্রতি বছর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোটা বিশ্বে পবিত্র কুরআনের সমৃদ্ধ সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া এবং কুরআনের চর্চা বাড়ানোই এ প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য। বিজয়ী প্রতিযোগীদের নগদ অর্থসহ নানা পুরস্কার দেওয়া হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০