ইমরান খানের ইরান সফর খুবই গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/world-i69595-ইমরান_খানের_ইরান_সফর_খুবই_গুরুত্বপূর্ণ_সাবেক_রাষ্ট্রদূত
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আসন্ন ইরান সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন দেশটির সাবেক রাষ্ট্রদূত ফওজিয়া নাসরিন। তিনি বলেছেন, এ সফরের মাধ্যমে বন্ধুপ্রতীম দু দেশের সম্পর্ক আরো জোরদার হবে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৫, ২০১৯ ১৪:৫২ Asia/Dhaka
  • পাক প্রধানমন্ত্রী ইমরান খান
    পাক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আসন্ন ইরান সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন দেশটির সাবেক রাষ্ট্রদূত ফওজিয়া নাসরিন। তিনি বলেছেন, এ সফরের মাধ্যমে বন্ধুপ্রতীম দু দেশের সম্পর্ক আরো জোরদার হবে।  

পোল্যান্ড ও নেপালে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা ফওজিয়া নাসরিন বলেন, ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে- এটি দেশের জন্য ভালো। বর্তমান পাক সরকারের পররাষ্ট্রনীতি সঠিক পথে এগিয়ে চলেছে বলেও তিনি মন্তব্য করেন।

পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত ফওজিয়া নাসরিন

সাবেক এ কূটনীতিক বলেন, চীন ও ইরানে ইমরান খানের সফরের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এ দুটি দেশই পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র। ইমরান খানের আসন্ন ইরান সফরে সীমান্ত ইস্যু নিয়ে যে আলোচনা হবে তাতে আঞ্চলিক পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা করেন। ফওজিয়া নাসরিন বলেন, ইরান হচ্ছে এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং তেহরানরে সঙ্গে শক্তিশালী সম্পর্কের মধ্যদিয়ে পাকিস্তান লাভবান হতে পারে।  

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খান শিগগিরি ইরান সফর করবেন তবে তিনি সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেন নি। তিনি বলেছেন, পরে এ তারিখ ঘোষণা করা হবে।#

পার্সটুডে/এসআইবি/১৫