আবার চীন সফরে যাচ্ছেন ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i69836-আবার_চীন_সফরে_যাচ্ছেন_ইমরান_খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ (বৃহস্পতিবার) আবারো চীন সফরে যাচ্ছেন। চীনা প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি এবং এসময় ইমরান খান ‘দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম’ সম্মেলনে যোগ দেবেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৫, ২০১৯ ১২:০২ Asia/Dhaka
  • ইমরান খান (বামে) ও শি জিনপিং
    ইমরান খান (বামে) ও শি জিনপিং

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ (বৃহস্পতিবার) আবারো চীন সফরে যাচ্ছেন। চীনা প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি এবং এসময় ইমরান খান ‘দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম’ সম্মেলনে যোগ দেবেন।

চীনের রাজধানী বেইজিংয়ে আগামীকাল থেকে দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম সম্মেলন শুরু হবে। ইমরান খানের সঙ্গে উঁচু পর্যায়ের প্রতিনিধিদল যাবে যাতে কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তা থাকবেন।  

সম্মেলনের উদ্বোধনী দিনে ইমরান খান মূল প্রবন্ধ পড়ে শোনাবেন। এরপর তিনি প্রেসিডেন্ট জিনপিংয়ের দেয়া ভোজসভায় অংশ নেবেন। সম্মেলনের দ্বিতীয় দিনে লিডার্স রাউন্ড টেবিল অধিবেশনে যোগ দেবেন ইমরান খান।  

এছাড়া, চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পাক প্রধানমন্ত্রী। এসব বৈঠকে দু দেশের সম্পর্ক আরো উন্নত করার উপায় নিয়ে আলোচনা হবে। সম্মেলনের পাশাপাশি তিনি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গেও বৈঠক করবেন।#

পার্সটুডে/এসআইবি/২৫