‘আফগান শান্তি প্রক্রিয়া সফল করার চেষ্টা করছে পাকিস্তান’
https://parstoday.ir/bn/news/world-i69999-আফগান_শান্তি_প্রক্রিয়া_সফল_করার_চেষ্টা_করছে_পাকিস্তান’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক স্বার্থেই প্রয়োজন এবং পাকিস্তান এ বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ৩০, ২০১৯ ১৫:৩৭ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি (ফাইল ফটো)
    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি (ফাইল ফটো)

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক স্বার্থেই প্রয়োজন এবং পাকিস্তান এ বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করছে।  

আজ (মঙ্গলবার) রাজধানী ইসলামাবাদে পাকিস্তান-আফগানিস্তান ট্রাক-২ সংলাপের সপ্তম রাউন্ডে তিনি এসব কথা বলেন। কোরেশি বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তান আমেরিকাকে সাহায্য করছে। তবে অবশ্যই আফগান জনগণকে দেশটির ভবিষ্যত নির্ধারণ করতে হবে।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রতিবেশী দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি কয়েকটি দেশ সফর করেছি এবং আফগান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমে খালিলজাদের সঙ্গে বৈঠক করেছি।”  

কাবুলকে নতুন ভবিষ্যত নির্মাণের আহবান জানিয়ে শাহ মেহমুদ কোরেশি বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের অংশীদারিত্বমূলক ভবিষ্যত রয়েছে। আফগানিস্তানের উন্নয়নে পাকিস্তান ১০০ কোটি ডলারের প্রকল্প বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/৩০